মৌলভীবাজারে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘এম. নাসের রহমান এম.পি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্ণামেন্ট ২০২৬’। সোমবার ১৮ মে তাওহীদ ইসলাম দাবা একাডেমির আয়োজনে মৌলভীবাজার পৌর হলরুমে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।টুর্নামেন্টের আয়োজক সংগঠন তাওহীদ ইসলাম দাবা একাডেমি-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক তাওহীদ ইসলাম এর সভাপতিত্বে ও একাডেমির সদস্য শাহিদ আহমদের সঞ্চালনায় আয়োজিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাজহারুল ইসলাম মুজিব, বাংলাদেশ এসোসিয়েশন অব চেস্ প্লেয়ার মোহাম্মদ এনায়েত হোসেন, সিনিয়র এএসপি (অব:) পুলিশ মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৈনিক স্বাধীনতার চেতনা সম্পাূক বকশী মিছবাহ উর রহমান, সদস্য, মোঃ হেলু মিয়া, ইন্টারন্যাশনাল আরবিটার হারুন অর রশীদ। অনুষ্ঠানে
পৃষ্ঠপোষকতা করেন যুক্তরাজ্য প্রবাসী শেখ নূরে আলম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহসভাপতি চৌধুরী জোসেফ আলী, পিন্টু দেবনাথ, সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার, আব্দুল বাছিত খান, একাডেমির পরিচালক হাকিম মো. জয়নাল আবেদীন, ডাচ বাংলা ব্যাংক মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক কয়েস আহমদ প্রমুখ। এ সময় বক্তারা মৌলভীবাজারে এই ধরনের আন্তর্জাতিক মানের দাবা টুর্নামেন্ট আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন নতুন দক্ষ দাবাড়ু তৈরি হবে যা দেশের দাবা অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে। উদ্বোধনী পর্ব শেষে টুর্নামেন্টের আনুষ্ঠানিক খেলা শুরু হয়। খেলায় ৪৪ টি টিম অংশ গ্রহণ করে। আগামী বুধবার খেলার সমাপ্তি ঘটবে।
ইকবাল হোসেন রিংকু
