সৌদি প্রো লিগের শিরোপা লড়াইয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে আল নাসর। নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আল আহলিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেছে দলটি। এই ম্যাচে গোল করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গোল করেই নতুন এক মাইলফলকে পৌঁছে গেছেন তিনি।
পেশাদার ক্যারিয়ারের ৯৭০তম গোলের দেখা পেলেন এই তারকা ফুটবলার। এর মাধ্যমে ফুটবল ইতিহাসে ১০০০ ৪১ বছর বয়সেও রোনালদোর শারীরিক সক্ষমতা, সঠিক পজিশনিং এবং গোল করার ধারাবাহিকতা তাকে এখনো বিশ্বের শীর্ষ খেলোয়াড়দের কাতারে রেখেছে। গুরুত্বপূর্ণ ম্যাচে তার এই গোলই আল নাসরকে শিরোপা দৌড়ে এগিয়ে দিয়েছে।
ফুটবল বিশ্ব এখন অপেক্ষায়—কখন রোনালদো ছুঁয়ে ফেলবেন বহুল প্রতীক্ষিত ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক।গোলের স্বপ্নের আরও কাছাকাছি পৌঁছে গেছেন রোনালদো—এখন লক্ষ্য পূরণে দরকার আর মাত্র ৩০টি গোল।
