বুধবার, আগস্ট ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশ সুপারকে ঘুষ দেওয়ার চেষ্টা:মৌলভীবাজারে ছাত্রদল নেতাসহ আটক-২

পুলিশ সুপারকে ঘুষ দেওয়ার চেষ্টা:মৌলভীবাজারে ছাত্রদল নেতাসহ আটক-২

পুলিশ সুপারকে ঘুষ দেওয়ার চেষ্টা:মৌলভীবাজারে ছাত্রদল নেতাসহ আটক-২

মৌলভীবাজারের কুলাউড়ায় এক প্রবাসীর বিদেশ যাত্রা ঠেকাতে পুলিশ সুপারকে (এসপি) ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে এক নারী ও জেলা ছাত্রদলের এক নেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া থানায় সিলেট রেঞ্জের ডিআইজির বার্ষিক পরিদর্শন চলাকালীন এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
 

এদিকে ​আটককৃতরা হলেন— কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের বাসিন্দা মাহতাব মিয়ার তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রী জেসমিন আক্তার এবং মৌলভীবাজার জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সামাদ চৌধুরী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাহতাব মিয়ার সঙ্গে তার প্রাক্তন স্ত্রী জেসমিন আক্তারের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও মামলা চলছে। সম্প্রতি মাহতাব মিয়ার বিদেশ যাওয়ার খবর শুনে তা আটকাতে মরিয়া হয়ে ওঠেন জেসমিন। এর আগে স্বামীকে নাজেহাল করতে তিনি নিজের মেয়ের ওপর ধর্ষণের মিথ্যা অভিযোগসহ নানা ছলচাতুরীর আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে। ​বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া থানা পরিদর্শনে ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান। এসময় সেখানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনসহ ঊর্ধ্বতন 

কর্মকর্তারা। জেসমিন আক্তার তার স্বামীর বিদেশ যাত্রা বন্ধের তদবির করতে সামাদ চৌধুরীকে সঙ্গে নিয়ে পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন। অভিযোগ উঠেছে, জেসমিন আক্তার তার কাজ হাসিলের জন্য ২ লাখ টাকা সাথে নিয়ে এসেছিলেন। সামাদ চৌধুরী কৌশলে জেসমিনের কাছ থেকে সেই টাকা নেন এবং নিজের কাছে ১ লাখ ৬০ হাজার টাকা সরিয়ে রেখে মাত্র ৪০ হাজার টাকা জেলা পুলিশ সুপারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন। পুলিশ সুপারকে প্রকাশ্যে ঘুষ দেওয়ার প্রস্তাব করায় তিনি তাৎক্ষণিক তাদের দুজনকে আটকের নির্দেশ দেন। এসময় পুলিশ তাদের কাছ থেকে নগদ টাকা উদ্ধার করে। ডিআইজির উপস্থিতিতে থানায় এমন দুঃসাহসিক ঘটনায় এলাকায় ব্যাপক 

চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
​এ সময় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সামাদ চৌধুরী ও জেসমিন আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শুক্রবার (১ মে) তাদের আদালতে প্রেরণ করা হয়। 

ইকবাল হোসেন রিংকু