রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আলু ভর্তা-গরুর মাংসের বদলে এবার গ্রিলড চিকেন দেবে বিসিবি

আলু ভর্তা-গরুর মাংসের বদলে এবার গ্রিলড চিকেন দেবে বিসিবি

আলু ভর্তা-গরুর মাংসের বদলে এবার গ্রিলড চিকেন দেবে বিসিবি

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নতুন মৌসুম শুরু হচ্ছে আগামী ৪ মে। মাঠের লড়াই শুরুর আগেই ক্রিকেটারদের জীবনযাত্রায় বড় পরিবর্তনের ঘোষণা দিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার বিসিবি নিজেই ক্রিকেটারদের দুপুরের খাবারের দায়িত্ব নিচ্ছে। যেখানে প্রাধান্য পাবে ফিটনেস ও সঠিক পুষ্টি।

এতদিন ডিপিএলের দলগুলো নিজেদের মতো করে খাবারের ব্যবস্থা করত, যার সিংহভাগ জুড়েই থাকত ভাত, আলু ভর্তা ও চর্বিযুক্ত গরুর মাংস। শনিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানান, ক্রিকেটারদের ফিটনেস বজায় রাখতে এই অভ্যাস বদলানো জরুরি। তিনি বলেন, ‘আমি এটা জানি, হঠাৎ করে ওই ভাতের অভ্যাস থেকে গ্রিলড চিকেনে নিয়ে আসা হয়তো সহজ হবে না। জাতীয় দল বা বয়সভিত্তিক দলের ক্রিকেটাররা এতে অভ্যস্ত হলেও ঘরোয়া ক্রিকেটের অনেকের জন্য এটা কঠিন। তবে আমরা চেষ্টা করব যেন খাবারটা অন্তত স্বাস্থ্যসম্মতভাবে রান্না হয়।’

খাবারের পাশাপাশি ক্রিকেটারদের মাঠের নিরাপত্তা নিয়েও সচেতন বোর্ড। ডিপিএল চলাকালীন ৫টি ভেন্যুতে সার্বক্ষণিক চার থেকে পাঁচটি অ্যাম্বুলেন্স মোতায়েন রাখার ঘোষণা দিয়েছেন তামিম। বিসিবি প্রধানের মতে, ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত করা বোর্ডের প্রাথমিক দায়িত্ব। পর্যাপ্ত জরুরি চিকিৎসা ব্যবস্থা রেখেই এবার লিগ আয়োজন করা হবে।