বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় এমইপি ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরায় এমইপি ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরায় এমইপি ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরায় এমইপি ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরায় এমইপি গ্রুপের উদ্যোগে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায় শহরের আল-নেয়ামা আন্তর্জাতিক হোটেল ও রেস্তোরাঁর (আবাসিক) ৭ম তলার হলরুমে এ সভার আয়োজন করা হয়।
 

অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৫০ জন ইলেকট্রিশিয়ান অংশগ্রহণ করেন। আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ সভায় এমইপি গ্রুপের পণ্যের গুণগত মান, বাজার সম্প্রসারণ এবং কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার সাইমুন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক  মো: কুতুব উদ্দিন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন মাগুরা টেরিটোরি ম্যানেজার হুমায়ুন কবির, ফিল্ড অফিসার মাসুম বিল্লাহ ও বশির আহমেদ।
অনুষ্ঠানে এমইপি গ্রুপের মাগুরা ডিস্ট্রিবিউটর শাজাহান সাহেবসহ স্থানীয় ব্যবসায়ী ও ইলেকট্রিশিয়ানরা উপস্থিত ছিলেন।
 

যশোর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার সাইমুন ইসলাম বলেন, গ্রাহকদের আস্থা অর্জনে এমইপি গ্রুপ সবসময় মানসম্মত পণ্য সরবরাহ করে যাচ্ছে। ভবিষ্যতেও আধুনিক ও নিরাপদ বৈদ্যুতিক পণ্য বাজারজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে এমইপি গ্রুপের চলতি বছরে বেশি পণ্য ক্রয়কারী গ্রাহকদের মধ্যে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, মাগুরা জেলা সদরে এমইপি গ্রুপের ডিলার হিসেবে “আপন ইলেকট্রনিক” কার্যক্রম পরিচালনা করছে।