বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে নি*র্যাতনের অভিযোগ এনে থানায় অভিনেত্রী

স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে নি*র্যাতনের অভিযোগ এনে থানায় অভিনেত্রী

স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে নি*র্যাতনের অভিযোগ এনে থানায় অভিনেত্রী

স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অদিতি শর্মা। থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে গত ৩১ জুলাই পুলিশ একটি এফআইআর দায়ের করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযুক্তরা হলেন অদিতির স্বামী বিদ্যানন্দ কৌশিক, শাশুড়ি উর্মিলা কৌশিক এবং ননদ কীর্তি কৌশিক। বর্তমানে মামলাটির তদন্ত করছে গোরেগাঁও থানার পুলিশ।

এফআইআরে অদিতি অভিযোগ করেন, বিয়ের সময় পাওয়া স্বর্ণের চেইন, আংটি, হীরার আংটিসহ মূল্যবান গহনা তার শাশুড়ি নিজের কাছে রেখে দেন। একাধিকবার ফেরত চাইলেও সেগুলো তাকে দেওয়া হয়নি।

অভিনেত্রীর ভাষ্য, ২০২১ সালে একটি অনলাইন অভিনয় কোর্সে অভিনীত বিদ্যানন্দ কৌশিকের সঙ্গে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ২০২৪ সালের ১২ নভেম্বর তারা বিয়ে করেন।

তবে বিয়ের পর থেকেই সংসারে অশান্তি শুরু হয় বলে অভিযোগ করেন অদিতি। তার দাবি, স্বামী সংসারের খরচ বহন না করে উল্টো তার কাছেই টাকা চাইতেন।

অভিনেত্রী আরও অভিযোগ করেন, ২০২৫ সালের ১ জানুয়ারি তুচ্ছ বিষয় নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পাশাপাশি স্বামী তার ওপর পরকীয়ার সন্দেহ করে নিয়মিত মোবাইল ফোন তল্লাশি করতেন এবং পরে আলাদা ঘুমাতে শুরু করেন।

আরও পড়ুন ক্যানসারে মারা গেলেন আমির খানের ‘গজনি’র সেই ভয়ংকর ভিলেন

এছাড়া শাশুড়ি ও ননদ পারিবারিক বিরোধ মেটানোর পরিবর্তে তাকে অপমান ও মানসিকভাবে হেনস্তা করতেন বলেও অভিযোগে উল্লেখ করেন অদিতি।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্তদের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।