বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ, আগুন দেওয়ার চেষ্টা

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ, আগুন দেওয়ার চেষ্টা

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ, আগুন দেওয়ার চেষ্টা

মাগুরা শহরে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। তবে গেটে সামান্য আগুন লাগলেও তা দ্রুত নিভে যায়। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয়েছে।
বুধবার রাত প্রায় ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত সাকিব আল হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।
 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকজন দুর্বৃত্ত বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর করে। পরে বাড়ির গেটে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা চালায়। এতে গেটে সামান্য আগুন লাগলেও তা দ্রুত নিভে যায়।
 

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, কে বা কারা পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার সম্ভাব্য কারণ নিয়ে বিভিন্ন ধরনের দাবি ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কারণ নিশ্চিত করেনি। ফলে যাচাই-বাছাই ছাড়া এসব দাবির সত্যতা নিশ্চিত করা সম্ভব নয়।  

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি: