বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন।

আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪ ঘটিকায় উপজেলা কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে নবাগত ইউএনও কাশপিয়া তাসরিন উপস্থিত সবাইকে সঙ্গে পরিচিত হন এবং উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বক্তব্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন  আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা জামায়াতের আমির ডা. সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পি, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি মো. আজাদ আলী, পাঁচবিবি মডেল প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি বদরুদ্দোজ্জাহ সবুজ, সাধারণ সম্পাদক ইদ্রিস  আলী, পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মো. আহসান হাবিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতরাও উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে উপজেলার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও জনসেবামূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।

ফারহান ইসলাম
হিলি ও পাঁচবিবি প্রতিনিধি