মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিকলবন্দি অবস্থায় দগ্ধ হয়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু, স্ত্রীর অভিযোগ অবহেলাজনিত হত্যা।

শিকলবন্দি অবস্থায় দগ্ধ হয়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু, স্ত্রীর অভিযোগ অবহেলাজনিত হত্যা।

শিকলবন্দি অবস্থায় দগ্ধ হয়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু, স্ত্রীর অভিযোগ অবহেলাজনিত হত্যা।

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামে বসতঘরে অগ্নিকাণ্ডে শিকলবন্দি অবস্থায় দগ্ধ হয়ে আনিসুর রহমান (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আনিসুর ওই গ্রামের মিন্নত আলীর ছেলে।
এ ঘটনায় নিহতের স্ত্রী রেহেনা আক্তার শ্বশুর মিন্নত আলী, শাশুড়ী রি‌জিয়া বেগম ও ননদ বেলী আক্তার‌কে বিবাদী ক‌রে অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে রাত ৯ টার দি‌কে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে রেহেনা আক্তার বলেন, বুধবার রাত ১টার দিকে তাদের বসতঘরে আগুন লাগে। আগুনে দগ্ধ হওয়ার পর আনিসুর রহমানকে ঘর থেকে বের করা হলেও তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়নি। বরং চিকিৎসার ব্যবস্থা না করে ঘরেই ফেলে রাখা হয়। পরিবারের সদস্যদের ইচ্ছাকৃত অবহেলা ও তাচ্ছিল্যের কারণেই বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি। দুপু‌রে প্রতি‌বেশী‌দের ফোন পে‌য়ে রে‌হেনা বাবার বা‌ড়ি থে‌কে ছু‌টে আ‌সেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আনিসুর রহমান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। চিকিৎসার পরও সুস্থ না হওয়ায় তাকে প্রায়ই ঘরের ভেতর শিকল দিয়ে বেঁধে রাখা হতো। বুধবার গভীর রাতে তার শোবার ঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও শিকলবন্দি থাকায় আনিসুর ঘর থেকে বের হতে পারেননি।প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে আনিসুরের শরীরের অধিকাংশ অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়া হয়নি। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ প্রায় সব মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর দগ্ধ অবস্থায় আনিসুরকে উদ্ধার করা হয়। তবে তাকে হাসপাতালে নেওয়ার আগেই বাড়িতেই তার মৃত্যু হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী থানায় অভিযোগ দিয়েছেন। নিহতের বাবা মিন্নত আলীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে মর্গে পাঠানো হবে। 

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার (কুমিল্লা)