কক্সবাজার উখিয়ার বালুখালী এলাকার ময়নার ঘোনা মরাগাছতলা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে ।
সোমবার (০৩ আগস্ট) আনুমানিক তিনটার দিকে এই অভিযান চালানো হয় ।র্যাব ১৫ এর সহকারী পরিচালক(মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয় ।পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ম্যাগাজিনের ভিতরে ০৩ (তিন) রাউন্ড গুলি (০২টি তাজা ও ০১টি আঘাতপ্রাপ্ত) এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি নাম হাফেজ শফিক (১৯)।সে রোহিঙ্গা ক্যাম্প-১১, ব্লক-এ/৬, এর ফারুক আহমেদ ও লায়লা বেগম এর ছেলে।
তার বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে, উদ্ধারকৃত আলামত এবং সংশ্লিষ্ট কাগজপত্র উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মীর কাশেম আজাদ, কক্সবাজার প্রতিনিধিঃ
