গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে ঘরের ভেতরে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৮ মে) উপজেলার রাউতকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গভীর রাতের কোনো এক সময় ওই পাঁচজনকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী, তিন কন্যা সন্তান ও শ্যালক নিহত হয়েছেন।
এলাকাবাসী জানান, রাউতকোনা এলাকার মনির হোসেন প্রবাসে থাকেন। বাড়ীতে স্ত্রী ও সন্তানরা থাকে। শুক্রবার রাতেও সবাইকে স্বাভাবিকই দেখা গেছে। তবে শনিবার (৯ মে) ভোরে ওই বাড়িতে দেখা যায় পাঁচজনের গলা কাটা লাশ পড়ে রয়েছে। কারা কেন তাদের হত্যা করেছে, বিষয়টি এখনও ধোঁয়াশা রয়েছে।
গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে। বিষয়টির তদন্ত করা হচ্ছে |
উজ্জ্বল হাসান জয় গাজীপুর প্রতিনিধি |
