রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উৎসবমুখর আয়োজনে শীতকে স্বাগত জানাল বিডিজেএ

উৎসবমুখর আয়োজনে শীতকে স্বাগত জানাল বিডিজেএ

উৎসবমুখর আয়োজনে শীতকে স্বাগত জানাল বিডিজেএ


শীত আগমনী উৎসব পালন করেছে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন- বিডিজেএ, ঢাকা।রাজধানীর পরীবাগ সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উৎসবে মিলিত হন ঢাকায় মূল ধারার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। অংশ নেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও।

বিডিজেএ-এর সভাপতি তারিকুল ইসলাম মাসুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব সৈকত এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াযযম হোসেন হেলাল, বিএনপি নেতা ও সাবেক এমপি নাজিম উদ্দীন আলম, বিএনপি নেতা ও সাবেক এমপি বিলকিস জাহান শিরিন, এবি পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা মেজর (অব) আব্দুল ওহাব মিনার, বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ঝালকাঠি-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করীম এবং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।শুভেচ্ছা বক্তব্যে উৎসবের আমেজ ধরে রেখে দেশের জন্য কাজ করার পাশাপাশি ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।‌ এ আয়োজন সৃষ্টিশীলতা, সহমর্মিতা ও আন্তরিকতার প্রতিফলন বলেও মন্তব্য করেন অতিথির।