শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধায় ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধায় ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধায় ১৫ পিস ইয়াবা ও ৬ পুরিয়া হেরোইনসহ মো. হানিফ মিয়া (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২৯ আগস্ট) র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার হানিফ মিয়া গাইবান্ধা পৌরসভার পূর্ব সবুজপাড়া এলাকার মৃত জামিল মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, শুক্রবার (২৮ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গাইবান্ধা সদর উপজেলার পূর্ব সবুজপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় হানিফ মিয়াকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের ওজন ০.০৭ গ্রাম।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে হানিফ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে তাকে ও জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।’ 

গাইবান্ধা প্রতিনিধি