বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে এলেন এমপি মাসুদ সাঈদী

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে এলেন এমপি মাসুদ সাঈদী

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে এলেন এমপি মাসুদ সাঈদী

পিরোজপুর সদর উপজেলার শারিকতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীকে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুর্দশার কথা বিবেচনা করে তাৎক্ষণিক সহায়তার উদ্যোগ নিয়েছেন তিনি। শনিবার সকালে এমপি মাসুদ সাঈদীর ব্যক্তিগত সহকারী ফরহাদ হোসেন সাংবাদিকদেরকে এ তথ্য জানিয়েছেন।

ইতোমধ্যে মাসুদ সাঈদী এমপির পাঠানো বিশেষ একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে এমপির দেওয়া ১০ হাজার টাকা করে সহায়তা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সংসদ সদস্য মাসুদ সাঈদী নিজেই ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ীদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন এবং তাদেরকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে দ্রুত অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি দোকান পুননির্মানের জন্য টিনসহ আরো কিছু সহযোগিতা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এছাড়া ভবিষ্যতে সরকারি সহায়তা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন সংসদ সদস্য মাসুদ সাঈদী।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওষুধের ফার্মেসি, ডেকোরেটর, মুদির দোকান, চায়ের দোকান, চটপটির দোকানসহ মোট ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তা সম্ভব হয়নি।
খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। দ্রুত তাদের পুনর্বাসন ও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

পিরোজপুর প্রতিনিধি: