রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিক্রি হলো বিশ্বের সবচেয়ে দামি অ্যাপার্টমেন্ট, দাম কত?

বিক্রি হলো বিশ্বের সবচেয়ে দামি অ্যাপার্টমেন্ট, দাম কত?

বিক্রি হলো বিশ্বের সবচেয়ে দামি অ্যাপার্টমেন্ট, দাম কত?

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অ্যাপার্টমেন্টটি ৫৫ কোটি ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছে।  পশ্চিম ইউরোপের মোনাকোতে অবস্থিত এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি কিনেছেন এক ইউক্রেনীয় ধনকুবের। অ্যাপার্টমেন্টটি ‘রেঞ্জো’ নামের একটি ভবনে অবস্থিত।  ৪৭ কোটি ১০ লাখ ইউরো বা প্রায় ৫৫ কোটি ৪০ লাখ ডলারে বিক্রি হওয়া এই সম্পত্তি আবাসন খাতের ইতিহাসে নতুন বিশ্বরেকর্ড গড়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এটি পাঁচতলাবিশিষ্ট একটি বিলাসবহুল পেন্টহাউস। এতে ২১টি কক্ষ এবং ব্যক্তিগত সুইমিংপুল আছে।৫০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যে বিক্রি হওয়া এই অ্যাপার্টমেন্টে আরও রয়েছে জাকুজি, আধুনিক প্রযুক্তিনির্ভর নানা সুবিধা এবং ভূমধ্যসাগরের মনোমুগ্ধকর প্যানোরামিক দৃশ্য।

বিশেষজ্ঞরা বলছেন, এই ক্রয়-বিক্রয় বৈশ্বিক অতিবিলাসবহুল আবাসন বাজারের দ্রুত সম্প্রসারণেরই প্রতিফলন।

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আবাসন বাজারগুলোর একটি হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত মোনাকো। সর্বশেষ এই লেনদেন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।