রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন নাটকে সুনেরাহ

নতুন নাটকে সুনেরাহ

নতুন নাটকে সুনেরাহ

নতুন একটি নাটকের কাজ শেষ করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। নাম ‘তোমায় দিলাম ছুটি’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। এর আগে এ জুটি একাধিক নাটকে একসঙ্গে কাজ করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। এবারও তারা নতুন একটি পারিবারিক গল্পনির্ভর নাটকে জুটি বেঁধেছেন। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে সুনেরাহ ও ইয়াশ রোহানের পাশাপাশি অভিনয় করেছেন আজিজুল হাকিম, গোলাম ফরিদা ছন্দা, শামীম মোল্লাসহ আরও অনেক শিল্পী। নির্মাতা জানিয়েছেন, নাটকটি শিগগিরই একটি টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার হবে। নাটকটির গল্প আবর্তিত হয়েছে একটি পরিবারের নানা সম্পর্ক, টানাপোড়েন, আবেগ এবং জীবনের বাস্তব ঘটনাপ্রবাহকে ঘিরে। এটি লিখেছেন অর্ক মোস্তফা ও পরিচালনা করছেন রাফাত মজুমদার রিংকু। অন্যদিকে, ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও নিজের কাজ করেছেন সুনেরাহ বিনতে কামাল। দেশের প্রথম সার্ফিংভিত্তিক সিনেমা ‘ন ডরাই’-এ অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন এবং এ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান অর্জন করেন। এরপর ‘অন্তর্জাল’ সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা পান। বর্তমানে নাটক ও সিনেমা-দুই মাধ্যমেই নিয়মিত কাজ করে যাচ্ছেন এ অভিনেত্রী।