মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলার দৌলতখান উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়েছে।

ভোলার দৌলতখান উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়েছে।

ভোলার দৌলতখান উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়েছে।

সাজেদা ফাউন্ডেশন প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং আর্থিক সহায়তায় বাস্তবায়িত স্টপ দ্য স্টিগমা ২.০ প্রকল্পের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ মেলায় ভোলা সদর ও দৌলতখানের ৭টি এনজিও এবং কমিউনিটি বেইজড অর্গানাইজেশন অংশ নেয়। এছাড়াও ইমাম, কাজী, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রিনা আক্তার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মমিনুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “স্টপ দ্য স্টিগমা ২.০ প্রকল্পের এই আয়োজন ভোলাবাসীর জন্য অনুপ্রেরণামূলক। সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিওকে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব।”

মেলায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সচেতনতামূলক প্রদর্শনী, তথ্যচিত্র ও আলোচনা কার্যক্রমের মাধ্যমে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মোঃ আজাদ জেলা প্রতিনিধি ভোলা