মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা।

বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা।

বন্ধুকে বাসায় ডেকে কুপিয়ে হত্যা।

ঢাকার আশুলিয়ায় পারভেজ হোসেন (২৬) নামে একজনকে বাসায় ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার বন্ধউ শাহাদাৎ হোসেনের (২৫) বিরুদ্ধে। ঘটনার পর পরই শাহাদাৎ পালিয়ে গেলেও তার বাবা, মা ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রোববার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার কোনাপাড়া হারুন গেট এলাকার হাজী জয়নালের ভাড়া বাসায় ঘটে এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ হোসেনের বিস্তারিত তাৎক্ষণিক জানা যায়নি। তবে ঘাতক শাহাদাৎ গাইবান্ধা সদর থানার কলাইহাটি কুমাড়পাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। তারা সবাই ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার কোনাপাড়া হারুন গেট এলাকার হাজী জয়নালের বাড়িতে ভাড়া বাসায় থাকেন।

স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে শাহাদাৎ তার বন্ধু পারভেজকে বাসায় ডেকে নেন। পরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে শাহাদাত উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারাল দাঁ দিয়ে পেছন থেকে কোপ দিয়ে পালিয়ে যান। এতে পারভেজ গুরুতর আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘাতক শাহাদাতের বাবা আলমগীর হোসেন, মা শাহিদা আক্তার এবং ভাই শাহিন হোসেনকে আটক করা হয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতকের মা, বাবা এবং ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শাহাদাৎকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে