রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নেপালে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসে আগুন, যাত্রীরা উদ্ধার

নেপালে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসে আগুন, যাত্রীরা উদ্ধার

নেপালে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসে আগুন, যাত্রীরা উদ্ধার

নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবারের এ ঘটনায় উড়োজাহাজে থাকা কয়েক’শ যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নেপালের বেসামরিক উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র জ্ঞানেন্দ্র ভুল জানান, ইস্তাম্বুল থেকে আসা ২৭৭ জন যাত্রী ও ১১ জন ক্রু নিয়ে উড়োজাহাজটি অবতরণের সময় ডান দিকের ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে। মূলত, অবতরণের সময়ই আগুন দেখা যায়। এ নিয়ে তদন্ত চলছে। যাত্রীরা নিরাপদে আছেন।জ্ঞানেন্দ্র ভুল আরো জানান, এ ঘটনার কারণে বিমানবন্দরের একমাত্র রানওয়েটি সকালে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। তবে বর্তমানে চলাচল স্বাভাবিক আছে।

টার্কিশ এয়ারলাইনস জানিয়েছে, রানওয়েতে চলার সময় ল্যান্ডিং গিয়ার থেকে ধোঁয়া বের হতে দেখে জরুরি নির্গমন স্লাইড ব্যবহার করে যাত্রীদের নামিয়ে আনা হয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া এক পোস্টে টার্কিশ এয়ারলাইনসের মুখপাত্র ইয়াহিয়া উস্তুন বলেন, বিশেষজ্ঞ দল কারিগরি দিক পরীক্ষা করছেন। প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, একটি হাইড্রোলিক পাইপে যান্ত্রিক ত্রুটির কারণে ওই ধোঁয়ার সৃষ্টি হয়েছিল।