মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজবাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। মঙ্গলবার (১২ মে) বিকাল ৫টায় গোয়ালন্দ উপজেলার হাবিল মন্ডলের পাড়ায় এ কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে গোয়ালন্দ শহর থেকে উজানচরগামী খালের সরকারী নাজিরউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় সংলঘ্ন এলাকা তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বলেন, দেশের কৃষি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে খাল খনন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এ ধরনের কার্যক্রম শুরু হয়েছিল এবং সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নমূলক এসব কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন,  গোয়ালন্দ উপজেলা নির্বহী অফিসার সাথী দাস, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন সেক, সাধারন সম্পাদক মোশারফ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা,  বিএনপি নেতা নাজিরুল ইসলাম তিতাস প্রমুখ।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খাল গুলো ভরাট হয়ে পানি চলাচল ব্যাহত হচ্ছিল। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দূর্ভোগ হতো। খাল খনন কার্যক্রম বাস্তবায়িত হলে এলাকার সাধারণ মানুষের ভোগান্তিও কমবে বলে তারা আশা প্রকাশ করেন।

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি