মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের ভোটে নির্বাচিত হয়েও কেন ঘরে বসে কাজ? ভেঙে পড়েছে গ্রামীণ জনসেবা!

জনগণের ভোটে নির্বাচিত হয়েও কেন ঘরে বসে কাজ? ভেঙে পড়েছে গ্রামীণ জনসেবা!

জনগণের ভোটে নির্বাচিত হয়েও কেন ঘরে বসে কাজ? ভেঙে পড়েছে গ্রামীণ জনসেবা!

৫ই আগস্টের পর দেশের গ্রামীণ জনপদে সাধারণ মানুষের ভোগান্তি চরম সীমায় পৌঁছেছে। স্থানীয় সরকার নির্বাচন যত দেরি হচ্ছে, গ্রামের সাধারণ মানুষের কষ্টের দিন ততই দীর্ঘ হচ্ছে। বর্তমান পরিষদগুলো বলতে গেলে এখন সম্পূর্ণ অকার্যকর।যেসব জনপ্রতিনিধি এখনো এলাকায় আছেন বা পরিষদে আসতে পারেন, তারাও এখন ঘরে বসে পরিষদের কার্যক্রম চালাচ্ছেন। সাধারণ মানুষ যাদের ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে, আজ তাদের দরজায় দরজায় ঘুরেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না। নাম প্রকাশ না করার শর্তে  উখিয়া হলদিয়া ইউনিয়নের কয়েকজন সাধারণ জনগণ বলেন আগামীভোটে আমরা এর মোক্ষম জবাব দেব ভোট চাইতে আসলে বলব আমরা যখন জনসেবার জন্য গেছি আপনাদের পরিষদে পাই নাই আমরা কেন আপনাদের ভোট দেব। 
 

নাগরিক সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ জরুরি কাজের জন্য মানুষকে দিনের পর দিন হয়রানির শিকার হতে হচ্ছে।সবচেয়ে দুঃখজনক বিষয় হলো—প্রশাসনও এই ব্যাপারে রহস্যজনকভাবে নীরব!প্রশাসনের কাছে সাধারণ মানুষের জোর দাবি:অবিলম্বে জনপ্রতিনিধিদের জন্য ইউনিয়ন বা পৌরসভা পরিষদে এসে নিয়মিত অফিস করা বাধ্যতামূলক (Mandatory) করা হোক।
 

ঘরে বসে বা গোপনে কার্যক্রম চালানো দ্রুত বন্ধ করা হোক।গ্রামীণ জনসেবা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর মনিটরিংয়ের ব্যবস্থা করা হোক।জনগণের টাকায় যাদের বেতন-ভাতা বা সুযোগ-সুবিধা চলে, তাদের সেবাও জনগণের দোরগোড়ায় এসে দিতে হবে। এই অচলাবস্থা দ্রুত নিরসন হোক, স্থানীয় সরকারে ফিরুক গতি! 

মোগিয়াস উদ্দিন, উখিয়া।