রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্রিস উডকে অধিনায়ক করে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

ক্রিস উডকে অধিনায়ক করে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

ক্রিস উডকে অধিনায়ক করে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। নটিংহ্যাম ফরেস্টের অভিজ্ঞ স্ট্রাইকার ক্রিস উডকে অধিনায়ক করে দল সাজিয়েছেন প্রধান কোচ ড্যারেন বেজলি। এই স্কোয়াডে উড ছাড়াও বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন ৩৬ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার টমি স্মিথ।

কিউইদের ফুটবল ইতিহাসে উড ও স্মিথই হতে যাচ্ছেন প্রথম পুরুষ ফুটবলার, যারা দুটি ভিন্ন বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করবেন। এর আগে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও তারা নিউজিল্যান্ডের স্কোয়াডে ছিলেন।ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮৫তম স্থানে থাকা নিউজিল্যান্ড এবার লড়বে গ্রুপ ‘জি’-তে। গ্রুপ পর্বে কিউইদের লড়তে হবে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা বেলজিয়াম, ২০ নম্বর দল ইরান এবং ২৯ নম্বর দল মিশরের বিপক্ষে। কোচ ড্যারেন বেজলি মনে করেন, ইরান-মিশরের মতো দলের বিপক্ষে লড়াই করতে তারা সেরা দলটিই বেছে নিয়েছেন।

অভিজ্ঞদের পাশাপাশি দলে জায়গা পেয়েছেন একঝাঁক তরুণ। মাত্র দুই মাস আগে জাতীয় দলে অভিষেক হওয়া নিউক্যাসল মিডফিল্ডার লাচলান বেলিস সবাইকে চমকে দিয়ে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ দলে। এছাড়া তৃতীয় গোলকিপার হিসেবে ডাক পেয়েছেন অকল্যান্ড এফসির মাইকেল উড। গত ১৫ মাসে ৪০ জন ফুটবলারকে পরখ করার পর এই সেরা ২৬ জনকে বেছে নেওয়া হয়েছে। 

নিউজিল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার: ম্যাক্স ক্রোকম্বে, অ্যালেক্স পলসেন, মাইকেল উড।
ডিফেন্ডার: টিম পেইন, ফ্রান্সিস ডি ভ্রিস, টাইলার বিন্ডন, মাইকেল বক্সাল, লিবারাতো কাকাস, নান্দো পিজনেকার, ফিন সুরম্যান, ক্যালান এলিয়ট, টমি স্মিথ।
মিডফিল্ডার: জো বেল, ম্যাট গারবেট, মার্কো স্টামেনিক, সরপ্রীত সিং, অ্যালেক্স রুফার, রায়ান টমাস।
ফরোয়ার্ড: ক্রিস উড (অধিনায়ক), এলি জাস্ট, কোস্টা বারবারুসেস, বেন ওয়েন, বেন ওল্ড, ক্যালাম ম্যাককাউয়াট, জেসি র্যান্ডাল, লাচলান বেলিস।