শুক্রবার, জুন ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামালপুরে নিলুফার চৌধুরী মনির আগমন উপলক্ষে গণ সংবর্ধনা

জামালপুরে নিলুফার চৌধুরী মনির আগমন উপলক্ষে গণ সংবর্ধনা

জামালপুরে নিলুফার চৌধুরী মনির আগমন উপলক্ষে গণ সংবর্ধনা

জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নিলুফার চৌধুরী মনির জামালপুর আগমন উপলক্ষে শহরের বকুলতলায় গণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৩ মে দুপুরে শহরের বকুলতলায় গণ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন নিলুফার চৌধুরী মনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন - শামীম আহম্মেদ, সহ-সভাপতি জেলা বিএনপি। উপস্থিত ছিলেন প্রধান বক্তা - জি এস ফিরোজ মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।  বিশেষ অতিথি - বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল হক, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী, বর্তমান জেলা পরিষদ প্রশাসক জামালপুর। জনাব সোহেল রানা খান,  সদস্য সচিব জেলা যুবদল। এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্ধ।

প্রধান অতিথির বক্তব্যে - এমপি বলেন জামালপুরের উন্নয়নের জন্য সংসদে কাজ করবেন। জামালপুরের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে একসাথে জনগনের জন্য কাজ করতে হবে। তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া তার সাথে কাটানো সময় গুলোর স্মৃতিচারণ করেন। 

মোঃবিজয়, জেলা প্রতিনিধি জামালপুর