রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাজারে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মাজারে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মাজারে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দেশের বিভিন্ন এলাকায় মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এবং সুলতানুল আউলিয়া শাহ আলী বাগদাদী (রহ.)-এর মাজার শরীফে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তরিকতপন্থী মুসলমানরা।
শনিবার (২৩ মে) সকাল ১০টায় পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-পঞ্চগড় জাতীয় মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও বাংলাদেশ সুপ্রিম পার্টি পঞ্চগড়ের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন স্তরের তরিকতপন্থী মুসলমানরা অংশ নেন।
 

মানববন্ধনে বক্তারা বলেন, মাজার শরীফ মুসলিম উম্মাহর অন্যতম পবিত্র ও আবেগঘন স্থান। সেখানে হামলা ও ভাঙচুরের মতো ন্যাক্কারজনক ঘটনা ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে চরম আঘাত হেনেছে। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সদস্য আবু সালেহ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল ওয়াদুদ বাদশা , জাকির হোসাইন, রমজান আলী ও ফারুক হোসেন।
পরে পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও ধর্মবিষয়ক মন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।


মোহাম্মদ মাহাবুব আলম