অদ্য সন্ধ্যায় ৬ ঘটিকায় কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দেশমাতা বেগম খালেদ জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় সাংবাদিকদের উদ্যোগে বিশেষ দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহ্ফিলে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম,কিশোরগঞ্জ প্রেসক্লাবে সম্মানিত সভাপতি,বাংলাভিশনের জেলা প্রতিনিধি,জনাবঃ-এ,কে,নাসিম খান,সাধারণ সম্পাদক সাবেক ভিপি,ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোঃ সাইফুল মালেক চৌধুরী,পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মু,আ,লতিফ, সিনিয়র সাংবাদিক,সাইফুল হক মোল্লা দুলু, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক শেখ মাসুদ ইকবাল,জিটিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান সোহেল,প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ইউএনবির জেলা প্রতিনিধি মো:-শফিকুল ইসলাম মতি,জেলা যুবদলের সভাপতি জি,এস,খসরুজ্জামান শরিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: শহিদুল্লাহ কায়সার শহীদ,সহ কিশোরগঞ্জ প্রেসক্লাবে সম্মানিত সদস্যবৃন্দ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উক্ত দোয়া পরিচালনা করেন কিশোরগঞ্জ আখড়াবাজার মসজিদ প্রেস ইমামা মাওলানা মোহাম্মদ আসাদ বিন আব্দুল আজিজ সাহেব।