রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০৩০ বিশ্বকাপেও খেলবে রোনালদো : পর্তুগিজ কোচ

২০৩০ বিশ্বকাপেও খেলবে রোনালদো : পর্তুগিজ কোচ

২০৩০ বিশ্বকাপেও খেলবে রোনালদো : পর্তুগিজ কোচ

বয়স এখন ৪১। ২০৩০ বিশ্বকাপের সময় ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স হবে ৪৫ বছর।আয়োজক দেশগুলোর একটি পর্তুগাল হওয়ায় তখনও জাতীয় দলে তার থাকা নিয়ে প্রশ্ন উঠলেও, সেই সন্দেহ একেবারেই উড়িয়ে দিয়েছেন পর্তুগাল জাতীয় দলের কোচ রবার্তো মার্তিনেজ।

 

স্প্যানিশ রেডিও ক্যাডেনা সেরে দেওয়া এক সাক্ষাৎকারে মার্তিনেজ স্পষ্ট জানিয়ে দেন, ২০৩০ বিশ্বকাপে রোনালদোর খেলা নিয়ে তিনি আত্মবিশ্বাসী।

তিনি বলেন, ‘কেউই সন্দেহ করতে পারে না যে রোনালদো ২০৩০ বিশ্বকাপে খেলতে পারে। সে এমন এক বিশ্বাস ও মানসিকতা অর্জন করেছে।২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে পর্তুগাল জাতীয় দলে অভিষেক হয় রোনালদোর। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে তিনি দেশের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

জাতীয় দলের হয়ে তার ম্যাচ সংখ্যা ২২৬ এবং গোল ১৪৩, দুই ক্ষেত্রেই তিনি সবার চেয়ে অনেক এগিয়ে।

রোনালদোর নেতৃত্বেই ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতে পর্তুগাল।এর আগে ২০০৬ বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছে তারা ১৯৬৬ সালের পর বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য অর্জন করে।

 

২০২২ কাতার বিশ্বকাপে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে ইতিহাস গড়েন রোনালদো। তিনি প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তিও স্থাপন করেন।

রোনালদোর দীর্ঘ ক্যারিয়ার নিয়ে মার্তিনেজ বলেন, অনেক খেলোয়াড় বড় সাফল্যের পর মোটিভেশন হারিয়ে ফেললেও রোনালদো ব্যতিক্রম। তার ভাষায়, রোনালদো এমন একজন, যিনি সাফল্যের পরও একই ক্ষুধা ধরে রেখেছেন।তিনি আরো বলেন, ‘তার দীর্ঘ সময় ধরে খেলার পেছনে মূল কারণ এই লক্ষ্য ও মানসিকতা। জেনেটিক সুবিধা আছে, নিজের শরীরের যত্নও অসাধারণ, কিন্তু সবচেয়ে বড় বিষয় তার মানসিক শক্তি।’

আসন্ন ৪৮ দলের বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে খেলবে পর্তুগাল। ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা।