মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্পে ১২শ' জনকে চিকিৎসাসেবা প্রদান

ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্পে ১২শ' জনকে চিকিৎসাসেবা প্রদান

ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্পে ১২শ' জনকে চিকিৎসাসেবা প্রদান

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: ফটিকছড়ির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “কাঞ্চন নগর রেনেসাঁ”-এর উদ্যোগে দিনব্যাপী এক ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানবিক এ আয়োজনে প্রায় ১২০০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আগত শত শত মানুষ চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে ভীড় করেন। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন।
৩০ মে সকালে রুস্তমিয়া মনিরুল ইসলাম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ ফ্রী মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করা হয়।
কাঞ্চন নগর রেনেসাঁ'র সভাপতি মাওলানা আয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা: মুহাম্মদ ইলিয়াস।
স্বাস্থ্য ক্যাম্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ জামাল উদ্দিন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রকৌশলী শাহ আলম এবং ডা: আবরার ফয়সাল সিয়াম। তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকে “কাঞ্চন নগর রেনেসাঁ” ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসী এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।