মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রিক্তা খাতুন (২৭) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।রবিবার (৩১ মে) সকাল ৭টার দিকে উপজেলার ঠুটিয়াপাকুড় এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিক্তা খাতুন গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল হকের স্ত্রী। দুর্ঘটনায় তার স্বামী আইজল হক আহত হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নিউ সাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল।পথে ঠুটিয়াপাকুড় এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিক্তা খাতুনের মৃত্যু হয়।

 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা আহত যাত্রীদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠান।আহতদের মধ্যে জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দারা রয়েছেন।

 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ারে আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।