রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নেতৃত্ব কাঁধে নিয়ে নেপালের উদ্দেশে সানজিদা

নেতৃত্ব কাঁধে নিয়ে নেপালের উদ্দেশে সানজিদা

নেতৃত্ব কাঁধে নিয়ে নেপালের উদ্দেশে সানজিদা

দেশের ফুটবলে ফিরলেন সানজিদা আক্তার, তবে তা ক্লাব ভিত্তিক ফুটবলে। নাসরিন স্পোর্টস একাডেমির হয়ে এর আগেও খেলেছেন তিনি। তবে সেটি ছিল কেবল দেশের গণ্ডিতে। এবার ক্লাবটির হয়ে বিদেশের মাটিতে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন তিনি।গত বছরের অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর আর জাতীয় দলে জায়গা হয়নি সানজিদার। এরপর চলতি বছরের এপ্রিল মাসে তিনি ভুটান লিগে খেলতে যান। আগস্ট মাসের শেষ দিকে ভুটান লিগ থেকে ফিরে আসেন। অংশ নেন বাফুফে আয়োজিত এএফসির বি লাইসেন্স কোর্সে। চালিয়ে যান অনুশীলনও।

নারী সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫–এ অংশ নিতে নাসরিন স্পোর্টস একাডেমির হয়ে খেলবেন সানজিদা। শুধু খেলবেনই না, পুরো দলটির নেতৃত্বও দেবেন তিনি। নারী সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলতে বুধবার সন্ধ্যায় নেপালের উদ্দেশে রওনা দিয়েছেন সানজিদারা।
 
জানা গেছে, নাসরিন স্পোর্টস একাডেমির দলে অভিজ্ঞ নারী ফুটবলারদের মধ্যে একমাত্র সিনিয়র সদস্য সানজিদাই। দলের বাকিরা অনূর্ধ্ব–২০ ও অনূর্ধ্ব–১৭ নারী দলের সদস্য।