মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

​ভোলার চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযান: ট্রলিং জালসহ অবৈধ ট্রলিং বোট জব্দ

​ভোলার চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযান: ট্রলিং জালসহ অবৈধ ট্রলিং বোট জব্দ

​ভোলার চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযান: ট্রলিং জালসহ অবৈধ ট্রলিং বোট জব্দ

ভোলার চরফ্যাশনে মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্রলিং জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

​রোববার (৩১ মে) রাত ১০টার দিকে চরফ্যাশন থানাধীন সামরাজ মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

​কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকার একটি বিশেষ দল সামরাজ মাছ ঘাট এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন নদী থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৩টি নিষিদ্ধ ট্রলিং জাল উদ্ধার করা হয়।
​কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা জেলেরা দ্রুত পালিয়ে যাওয়ায় এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত অবৈধ বোট ও জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
​"দেশের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জাল নির্মূলে কোস্ট গার্ডের এই ধরনের কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।"
 লেঃ মোঃ আবুল কাশেম, মিডিয়া কর্মকর্তা, বাংলাদেশ কোস্ট গার্ড (দক্ষিণ জোন)। 

মোঃ আজাদ
​ভোলা জেলা, প্রতিনিধি