মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় জলপ্রপাত দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশি প্রবাসী

মালয়েশিয়ায় জলপ্রপাত দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশি প্রবাসী

মালয়েশিয়ায় জলপ্রপাত দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশি প্রবাসী

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের রাওয়াং এলাকার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘তামান ইকো রিম্বা’ জলপ্রপাতে গোসল করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন এক বাংলাদেশি প্রবাসী। সোমবার (১ জুন) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

স্থানীয় সূত্র জানায়, সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে পাহাড়ি জলপ্রপাতের উঁচু অংশে অবস্থানকালে পা পিছলে নিচে পড়ে যান ওই বাংলাদেশি যুবক। প্রায় ৫০ মিটার নিচে পড়ে গিয়ে তার মাথা, কোমর, পিঠ ও পায়ে গুরুতর আঘাত লাগে। তবে দুর্ঘটনার পরও তিনি সচেতন অবস্থায় ছিলেন বলে উদ্ধারকারী দল জানিয়েছে।

খবর পেয়ে সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের রাওয়াং ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজ ছিল বেশ ঝুঁকিপূর্ণ। বিশেষ সরঞ্জামের সহায়তায় আহত ব্যক্তিকে নিরাপদে নিচে নামিয়ে চিকিৎসকদের কাছে হস্তান্তর করা হয়।

ফায়ার সার্ভিসের অপারেশন বিভাগের সহকারী পরিচালক আহমদ মুখলিস মুখতার জানান, পর্যটনকেন্দ্র ও পাহাড়ি জলপ্রপাত এলাকায় ভ্রমণের সময় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে।

বর্তমানে আহত বাংলাদেশি প্রবাসীকে সেলায়াং হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

এমডি রফিকুল , মালয়েশিয়া