শুক্রবার, জুন ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ওপর হামলা, অভিযুক্ত আটক ১

পিরোজপুরে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ওপর হামলা, অভিযুক্ত আটক ১

পিরোজপুরে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার ওপর হামলা, অভিযুক্ত আটক ১

পিরোজপুরে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার এবং তার চাচাতো ভাই, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল সরদারের ওপর  হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুন, ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যরাস্তা এলাকায় এ হামলা চালানো হয়।

‎হামলায় আহত রিয়াজ সরদার বলেন, “আমি বের হওয়ার সময় দেখি ১৫-২০ জন মিলে শেখ হাসিনার ফিরে আসার লিফলেট লাগাচ্ছে এবং মিছিলের পরিকল্পনা করছে। আমি তাদের বললাম, আমার এখানে বসে কোনো মিছিল-মিটিং করা যাবে না এবং এগুলো এখানে লাগানো যাবে না। আমার বাধা দিলে ওরা আমার ওপর অতর্কিত হামলা চালায়। আমার চাচাতো ভাই পাশে ছিল, সে আমাকে বাঁচাতে দৌড়ে আসলে তাকেও এলোপাতাড়ি আঘাত করা হয়। আমি বুঝতে পারি যে, হামলাকারীদের একজন হলো ইমরান ওরফে শুভ, যে থানা ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি। আমি আত্মরক্ষার চেষ্টা করি, ইতিমধ্যে আমাদের পাড়ার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে,তবে আমি শেখ ইমরান শুভ নামের ছাত্রলীগের একজনকে ধরে রাখতে সক্ষম হই”।

‎পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. অতনু হালদার জানান, “রাত ১০টা ১০ মিনিটের দিকে দুজন রোগী হাসপাতালে আসেন। রিয়াজ সরদার নামের একজনের শরীরে চার জায়গায় এবং সাইফুল সরদার নামের একজনের শরীরে দুই-তিন জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে। আপাতত তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অবজারভেশনে রাখা হয়েছে, তবে তারা আশঙ্কামুক্ত”।
‎​
‎পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ বলেন, “আমরা জানতে পারি যে ছাত্রলীগ একটি মিছিল বের করার নামে কোনো ধরনের নাশকতা করতে যাচ্ছে। এই খবর পেয়ে যখন যুবদল সেই মিছিলকে প্রতিহত করতে যায়, ঠিক সেই মুহূর্তে ছাত্রলীগের নেতাকর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় সে গুরুতর আহত হয়। আমাদের এক ভাই স্বেচ্ছাসেবক দলের সাইফুলও গুরুতর আহত হয়েছে। আমরা আমাদের নেতার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে শতভাগ চেষ্টা করব জনগণকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিতে। তবে দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে”।

‎​জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত  বলেন, “আমরা শুনতে পেরেছি শুভ ছাত্রলীগের সক্রিয় কর্মী। এই জাতীয় কিছু ফ্যাসিস্ট গুপটি মেরে এখনো আশেপাশে থাকে এবং যেকোনো সময় আমাদের ওপর এভাবে গুপ্ত হামলা চালায়। ভবিষ্যতেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদেরকে যদি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তাহলে সমাজে বিশৃঙ্খলা শুরু হবে। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, আমরা আইনের শাসনের প্রতিষ্ঠা চাই। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য আমরা অনুরোধ করছি”।

‎ঘটনার পর অভিযুক্ত শেখ ইমরান শুভকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, “বিষয়টি সম্পর্কে আমরা অবহিত হয়েছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে”। 

‎​পিরোজপুর প্রতিনিধি :