শুক্রবার, জুন ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাঘারপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের অভিযোগে ৬ জন আটক

বাঘারপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের অভিযোগে ৬ জন আটক

বাঘারপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের অভিযোগে ৬ জন আটক

যশোরের বাঘারপাড়া উপজেলার রোস্তমপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বাঘারপাড়া চৌরাস্তা বাজারে অবস্থান নেয় যুবদল ও বিএনপির নেতাকর্মীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেনের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন বলে অভিযোগ রয়েছে।
 

বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। বিকেল ৪টার দিকে ৬ থেকে ৭টি মাইক্রোবাসে করে একদল ব্যক্তি রোস্তমপুর এলাকায় এসে মিছিল শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করে। এ সময় তারা শেখ হাসিনা এবং উপজেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফরাজীর নামে বিভিন্ন স্লোগান দেয় বলে তিনি জানান।
 

পরে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। আটককৃতরা হলেন— জিহাদ হাওলাদার (১৯), বরিশাল; ইয়াসিন আরাফাত নিরব (১৬), কোতোয়ালী; প্রিন্স (১৮), শাহারিয়ার আহম্মেদ স্বাধীন (১৭), তামিম ইকবাল (১৫) ও তনয় (১৫)। এদের মধ্যে শেষ চারজনের বাড়ি বাঘারপাড়া উপজেলার ছোট ভিট্যাপাল্লা গ্রামে।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।
ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাঘারপাড়া পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহম্মেদ বলেন, “শান্ত বাঘারপাড়াকে অশান্ত করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের কার্যক্রম প্রতিরোধে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।”
 

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাঘারপাড়া চৌরাস্তা ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।