শনিবার, জুন ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেষ সময়ে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে বড় পরিবর্তনের ইঙ্গিত

শেষ সময়ে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে বড় পরিবর্তনের ইঙ্গিত

শেষ সময়ে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে বড় পরিবর্তনের ইঙ্গিত

 নিউজ ডেস্ক :

বিশ্বকাপের আর এক সপ্তাহও বাকি নেই। ঠিক এই সময়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের শেষ পর্যায়ে প্রস্তুতি নিচ্ছে। তবে এই সময়ে এসেও দল নিয়ে দুশ্চিন্তা কাটছে না। স্কোয়াডে এখন বড় ধরনের ইনজুরি সমস্যা দেখা দিয়েছে। যে কারণে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে।

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম জানাচ্ছে, অ্যাস্টন ভিলা মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়াকে ডাকতে পারে আর্জেন্টিনা দল। কারণ নিকো পাজ এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। তার বদলি হিসেবে বুয়েন্দিয়ার নাম বিবেচনায় আছে। যে কারণে এই মিডফিল্ডারকে লম্বা ছুটিছাটা নিতে মানা করা হয়েছে বলে জানা গেছে।

আরেকটি সূত্র অনুযায়ী, কোমো ১৯০৭ ক্লাবের এই মিডফিল্ডার এখনও হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। তিনি বিশেষ চিকিৎসা নিচ্ছেন। তাই তার বিশ্বকাপে থাকা অনিশ্চিত হয়ে পড়েছে।

ইনজুরির চাপ এখন আর্জেন্টিনা দলে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অধিনায়ক লিওনেল মেসি হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছেন। তিনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন।

গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ আঙুলের চোটে ভুগছেন। তার ডান হাতের একটি আঙুল ভেঙে যাওয়ায় তিনি পুরোপুরি অনুশীলন করতে পারছেন না।

রক্ষণভাগেও সমস্যা আছে। গনজালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনা দুজনই পেশির চোটে আছেন। এতে রক্ষণভাগের ডান পাশ দুর্বল হয়ে পড়েছে।

মিডফিল্ডও চিন্তামুক্ত নয় একেবারেই। লিয়ান্দ্রো পারেদেস হ্যামস্ট্রিং ইনজুরিতে আছেন। কোচিং স্টাফ এখন অভিজ্ঞ খেলোয়াড়দের অবস্থা খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছে।

লিওনেল স্কালোনির দল এখন বিশ্বকাপের আগে দুইটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। প্রথম ম্যাচ হবে হন্ডুরাসের বিপক্ষে ৬ জুন। এরপর ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে আরেকটি ম্যাচ হবে।

এই ম্যাচগুলো বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির অংশ। আর্জেন্টিনা ১৬ জুন তাদের প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে।