সোমবার, জুন ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেগম জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা

বেগম জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা

বেগম জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।শনিবার (৬ নভেম্বর) বেলা ৩টা ২০ মিনিটের দিকে জুবাইদা রহমানের গাড়ি হাসপাতালের ফটক দিয়ে ঢোকে।

এর আগে শুক্রবার জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় পৌঁছান। বেগম জিয়াকে দেখতে গতকাল বিমানবন্দর থেকে দুপুর ১২টার দিকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান তিনি। সেখানে আড়াই ঘণ্টার বেশি সময় ছিলেন জুবাইদা।পরে বেলা আড়াইটার দিকে তিনি ধানমন্ডিতে পৈতৃক বাসায় যান। পরে রাতে আবার তিনি হাসপাতালে যান। তিনি আগে থেকেই শাশুড়ির চিকিৎসক দলের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
 প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।