মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে অস্থিতিশীলতার অপচেষ্টার প্রতিবাদে শ্রীপুরে শ্রমিক দলের বিক্ষোভ

দেশে অস্থিতিশীলতার অপচেষ্টার প্রতিবাদে শ্রীপুরে শ্রমিক দলের বিক্ষোভ

দেশে অস্থিতিশীলতার অপচেষ্টার প্রতিবাদে শ্রীপুরে শ্রমিক দলের বিক্ষোভ

সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদ এবং সংশ্লিষ্ট নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর শ্রমিক দল।
শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় উড়াল সেতুর নিচে উপজেলা ও পৌর শ্রমিক দলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি মাওনা চৌরাস্তার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহ-দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম সরকার।
 

তিনি বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেন কোনোভাবেই দেশে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে শ্রীপুর উপজেলা ও পৌর শ্রমিক দলের যৌথ উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।”
শরীফুল ইসলাম সরকার আরও বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শ্রমিক দল অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে। জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা গণতান্ত্রিকভাবে মোকাবিলা করা হবে বলেও তিনি মন্তব্য করেন।
 

সমাবেশে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে শ্রমিক দল ও বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার ও জনগণের স্বার্থ রক্ষায় আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
এ সময় শ্রীপুর উপজেলা শ্রমিক দল, পৌর শ্রমিক দল এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি':