শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাতিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

হাতিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

হাতিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নোয়াখালীর হাতিয়া উপজেলার ৭নং চরকিং ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) সকালে চরকিং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় হিসেবে উপস্থিত   ছিলেন চরকিং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাঈম উদ্দিন আহমেদ। এছাড়াও গ্রাম আদালতের সমন্বয়কারী আশরাফ উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজেই ন্যায়বিচার পেতে পারেন এবং আদালতে মামলা-মোকদ্দমার দীর্ঘসূত্রতা ও ব্যয় কমানো সম্ভব হয়। তাই গ্রাম আদালতের সেবা গ্রহণে জনগণকে আরও সচেতন ও আগ্রহী হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে ভিডিও প্রদর্শনের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম, সেবার ধরন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। এতে উপস্থিত স্থানীয় বাসিন্দারা গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

পরে ভিডিও শো-সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সঠিক উত্তরদাতাদের মাঝে পুরস্কার হিসেবে মগ উপহার দেওয়া হয়।

আয়োজকরা জানান, গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: