তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন যে, মাদক ও সন্ত্রাসের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের অবস্থান সবসময়ই আপসহীন।
সম্প্রতি এক বিবৃতিতে তিনি সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে দলের সকল নেতা-কর্মী এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আশ্রাফুল আলম সিকদার স্বজল হুঁশিয়ারি দিয়ে বলেন:"মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য পিরোজপুরে কোনো স্থান নেই। যারা যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।"
তিনি আরও উল্লেখ করেন যে, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং জেলার সাধারণ মানুষের জন্য একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে স্বেচ্ছাসেবক দল সর্বদা রাজপথে সোচ্চার থাকবে, ইনশাআল্লাহ।
বিবৃতির শেষে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের এই নেতা প্রত্যয় ব্যক্ত করে বলেন, "মাদক ও সন্ত্রাসমুক্ত পিরোজপুর গড়াই আমাদের মূল অঙ্গীকার
"তাঁর এই কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও দলের তৃণমূলের নেতা-কর্মীরা।
