বুধবার, জুন ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২

ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২

ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ প্রতিনিধি:  মাহিদ হাসান শাহিন 
গাইবান্ধার সুন্দরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সীচা ফকিরপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মঞ্জু মিয়া (৩৮) এবং উত্তর দুলাল গ্রামের মোকলেছুর রহমান বালাজুর ছেলে বাদল মিয়া (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ জুন) দিবাগত রাতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজার নেতৃত্বে একটি চৌকস দল উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের সীচা (খামার) এলাকা এবং চণ্ডিপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ২০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো এলাকায় মাদকাসক্তদের কাছে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সুন্দরগঞ্জেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’