মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন

ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন

ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর, উন্নয়ন প্রকল্প ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং সেবার মান তদারকিতে দিনব্যাপী পরিদর্শন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে তিনি শ্রীপুর উপজেলায় পৌঁছান। সফরকালে উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পাশাপাশি কমিউনিটি সেন্টার, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক শ্রীপুর থানায় গার্ড অব অনার গ্রহণ করেন এবং থানা পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবার বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
একই দিনে তিনি মাওনা ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, সেবার মান এবং নামজারি (মিউটেশন) মামলার প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে প্রদান করা হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেন।
পরিদর্শনকালে নামজারি মামলার প্রতিবেদন প্রদানে বিলম্বের তথ্য পেয়ে জেলা প্রশাসক অসন্তোষ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্টদের সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিবেদন নিষ্পত্তির নির্দেশ দেন এবং জনগণকে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসকের আকস্মিক উপস্থিতির খবর পেয়ে ভূমি অফিস চত্বরে অবস্থানরত কয়েকজন উমেদার ও দালাল দ্রুত স্থান ত্যাগ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “জনগণ যাতে নির্বিঘ্নে ও সময়মতো ভূমিসেবা পান, তা নিশ্চিত করা হবে। জেলার কোনো ভূমি অফিসে অনিয়ম বা দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না।”
এদিকে ভূমি অফিসে সেবা নিতে আসা কয়েকজন স্থানীয় বাসিন্দা জেলা প্রশাসকের এমন তদারকিকে স্বাগত জানিয়ে বলেন, জেলার সব ভূমি অফিসে নিয়মিত এ ধরনের পরিদর্শন হলে দুর্নীতি ও হয়রানি অনেকাংশে কমে আসবে।
জানা গেছে, দিনব্যাপী পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক শ্রীপুর উপজেলা পরিষদের ডাকবাংলোয় রাত্রিযাপন করবেন।