বুধবার, জুন ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশি অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার!

পুলিশি অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার!

পুলিশি অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার!

মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।

গত ০৭/০৬/২০২৬ তারিখে সময় অনুমান রাত ০৭:৪৫ ঘটিকায় মিঠামইন এলাকা থেকে করিমগঞ্জগামী একটি যাত্রীবাহী নৌকায় হাসানপুর ব্রিজের দক্ষিণ পাশের নদীতে পৌঁছামাত্র ১০-১২ জনের একটি ডাকাত দল কালো কাপড় দিয়ে মুখ বাঁধা অবস্থায় ইঞ্জিন চালিত নৌকায় করে এসে ভয়াবহ ডাকাতি করে।  
কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মিঠামইন থানার মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখা, কিশোরগঞ্জ যৌথভাবে তথ্য-প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ জুন ২০২৬ তারিখ দুপুর ০২:০০ ঘটিকার দিকে সাভার থেকে ১) ইছানুল হক  এহসানুল হক ফকির (২৬) ঢাকার কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে ২) মো: জুলহাস উদ্দিন (৪৪) এবং মিঠামইন থানা এলাকা হতে রাত ১০:০০ ঘটিকায় ৩)রুবেল মিয়া (২৬)-কে গ্রেপ্তারসহ ডাকাতির কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়।
এই ঘটনার প্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান অদ্য ১৬/০৬/২০২৬খ্রি: সময় দুপুর ০১:০০ ঘটিকায় সাংবাদিক সম্মেলনে বলেন- সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ কিশোরগঞ্জ সর্বদা অঙ্গীকারবদ্ধ। যারা আইন হাতে তুলে নেওয়ার দুঃসাহস দেখাবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমরা এ ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। 
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার জনাব নাজমুস সাকিব খান, পিপিএম (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার  জনাব শরিফুল হক- সদর সার্কেল, কিশোরগঞ্জ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়াবৃন্দ।