শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বজ্রপাতে প্রাণ হারালেন গোপালপুরের হেমনগরের মঙ্গুল খান

বজ্রপাতে প্রাণ হারালেন গোপালপুরের হেমনগরের মঙ্গুল খান

বজ্রপাতে প্রাণ হারালেন গোপালপুরের হেমনগরের মঙ্গুল খান

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের কাহেতা আমলী পাড়া গ্রামে বজ্রপাতে মোঃ মঙ্গুল খান নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহিম খানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়,২১ জুন রবিবার বিকেলে উপজেলার কাহেতা স্কুল মাঠের পশ্চিম পাশে অবস্থান করছিলেন মঙ্গুল খান। এ সময় হঠাৎ করে আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হলে প্রবল বজ্রপাতের ঘটনা ঘটে। আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বজ্রপাতের খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা তার নিথর দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় পরিবারে শোকের মাতম নেমে আসে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, মঙ্গুল খান ছিলেন একজন শান্ত, ভদ্র ও পরিশ্রমী মানুষ। তার আকস্মিক মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

এদিকে চলমান বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় আবহাওয়া খারাপ থাকলে খোলা মাঠ, জলাশয় ও উঁচু স্থানে অবস্থান না করার জন্য সংশ্লিষ্টরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মঙ্গুল খানের মৃত্যুতে হেমনগর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মোঃ আব্দুল্লাহ