শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত :

কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত :

কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত :

আজ কিশোরগঞ্জ জেলায় এক উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার প্রতিটি উপজেলা থেকে প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানটিকে একটি মিলন মেলায় পরিণত করে। উপস্থিত সকলের মধ্যে অত্যন্ত আন্তরিক ও সুসম্পর্ক লক্ষ্য করা যায়।
 

​সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর সংগঠনের সভাপতি জনাব মো: সালাউদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বর্তমান আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে একটি নতুন কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন উপজেলা থেকে আগত প্রশাসনিক কর্মকর্তারা আলোচনা এবং মতবিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি,জনাব মো : আলতাফ হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক গরীবে নেওয়াজ শাকিল সহ দপ্তর সম্পাদক মোঃ মুজিবুর রহমান হোসেন্দী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ রকিব উদ্দিন মোশায়ের এবং হোসেন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মো: মানছুরুল হক বাবুল। অতিথিদের উপস্থিতিতে সকলের সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সভাপতি হিসেবে জনাব মো: 

সালাহউদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে জনাব মো: আক্তারুজ্জামান রিপন নির্বাচিত হন।
​নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে কেন্দ্রীয় কমিটির সভাপতি মো : আলতাফ হোসেন ও অন্যান্য অতিথিরা ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান। অতিথিরা নতুন কমিটির কাছে সমিতির উন্নয়নে কার্যকরী ভূমিকা পালনের আশা প্রকাশ করেন। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। 

​প্রতিবেদক মো : রেজুয়ানুল হক