শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আত্মকর্মসংস্থানে উৎসাহ দিতে স্বপ্ন সারথী কিশোরীদের পাশে ব্র্যাক

আত্মকর্মসংস্থানে উৎসাহ দিতে স্বপ্ন সারথী কিশোরীদের পাশে ব্র্যাক

আত্মকর্মসংস্থানে উৎসাহ দিতে স্বপ্ন সারথী কিশোরীদের পাশে ব্র্যাক

পটুয়াখালীর বাউফল উপজেলার ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্মসূচির অর্থায়নে  এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে "স্বপ্ন সারথী কিশোরীদের "মাঝে বিনামূল্যে হাঁস-মুরগির বাচ্চা ও নগদ আর্থিক সহায়তা এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
 

সোমবার (২২ জুন ২০২৬) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালেহ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় হিসাব ব্যবস্থাপক সুব্রত চন্দ্র শীল, এলাকা ব্যবস্থাপক (দাবি )জহুরুল আলম,  লিটন কুমার শীল, মোঃ শাহীন হোসেন এবং মোঃ আজমল হোসেন। এছাড়াও স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি এবং স্বপ্ন সারথী কিশোরীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ১১ জন সুবিধাভোগী কিশোরীর মাঝে ২২০টি হাঁসের বাচ্চা, ২৫ জন কিশোরীর মাঝে ৫০০টি মুরগির বাচ্চা  এবং ২ জন কিশোরীর মাঝে ২টি সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালেহ আহম্মেদ এবং ব্র্যাকের কর্মকর্তারা এসব উপকরণ কিশোরীদের হাতে তুলে দেন।
 

আয়োজকরা জানান, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত স্বপ্ন সারথী কিশোরীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা, তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পারিবারিক আয় বৃদ্ধিতে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। উপকরণ বিতরণের পাশাপাশি নির্বাচিত সুবিধাভোগীদের মাঝে ২৬০০ টাকা নগদ আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।
বক্তারা বলেন, এমন উদ্যোগ কিশোরীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।

মো: রুবেল হোসেন বাউফল প্রতিনিধি।