মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে টায়ার ব্লাস্টে বনফুল পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ল প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে

পিরোজপুরে টায়ার ব্লাস্টে বনফুল পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ল প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে

পিরোজপুরে টায়ার ব্লাস্টে বনফুল পরিবহনের বাস  নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ল প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে

পিরোজপুরের পাড়েরহাট সড়কে বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যালয়ের গেটের দেয়ালে আছড়ে পড়ে অন্তত ৬ থেকে ৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২:৩০ মিনিটে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১৩-০৫০৮ নম্বরের বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাথরঘাটা উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে শংকরপাশা এলাকায় পৌঁছালে বাসটির সামনের ডান পাশের চাকা হঠাৎ পাংচার হয়ে বিকট শব্দে ব্লাস্ট হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি প্রথমে রাস্তার বাম পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে সেটি রাস্তার ডান পাশে অবস্থিত শংকরপাশা হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের দেয়ালের ওপর আছড়ে পড়ে।

দুর্ঘটনার তীব্রতায় বিদ্যালয়ের গেটের একটি পিলার ভেঙে বাসের ভেতরে ঢুকে যায়। এতে বাসে থাকা অন্তত ৬ থেকে ৭ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, তারা হঠাৎ বিকট শব্দ শুনে রাস্তায় বের হয়ে দেখেন বাসটির টায়ার বিস্ফোরিত হয়ে সেটি বিদ্যালয়ের দেয়ালে আছড়ে পড়েছে। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত ঢাকা মেট্রো-ব-১৩-০৫০৮ নম্বরের বাসটি জব্দ করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পিরোজপুর প্রতিনিধি :