রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হুইল চেয়ারে চড়ে পদ্মভূষণ নিলেন অলকা ইয়াগনিক

হুইল চেয়ারে চড়ে পদ্মভূষণ নিলেন অলকা ইয়াগনিক

হুইল চেয়ারে চড়ে পদ্মভূষণ নিলেন অলকা ইয়াগনিক

ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উদ্বেগ ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে চলাফেরা করছেন তিনি এবং অন্যের সহায়তা নিয়ে অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

সম্প্রতি ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ গ্রহণ করতে নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হন এই কিংবদন্তি শিল্পী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মাননা গ্রহণের পর তার শারীরিক অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় অলকা ইয়াগনিক জানান, গত দুই বছর ধরে তিনি গুরুতর শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছেন। এ সময় তিনি নিজেকে জনসম্মুখ এবং বিভিন্ন অনুষ্ঠান থেকে দূরে রেখেছিলেন।

ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, তাদের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থনই এই কঠিন সময়ে তাকে শক্তি জুগিয়েছে। পদ্মভূষণ সম্মাননাকে তিনি শুধু নিজের অর্জন নয়, বরং শ্রোতাদের ভালোবাসার স্বীকৃতি বলেও উল্লেখ করেন।

২০২৪ সালে অলকা ইয়াগনিক প্রকাশ করেছিলেন যে তিনি একটি বিরল শ্রবণজনিত রোগে আক্রান্ত হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, একবার বিমান ভ্রমণ শেষে নামার পর হঠাৎ করেই তিনি শ্রবণক্ষমতা হারিয়ে ফেলেন। এরপর থেকেই চিকিৎসাধীন রয়েছেন এবং সংগীতাঙ্গনের কাজ থেকে কিছুটা দূরে আছেন।

চার দশকেরও বেশি সময় ধরে উপমহাদেশের সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নেওয়া অলকা ইয়াগনিক অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন। তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ভক্তরা দ্রুত সুস্থতা কামনা করছেন