শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন ২০২৬) উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান ভদ্র। প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি মঞ্জুরুল আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. আলতাফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এবাদুল গাজী, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা এবং কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।

মতবিনিময় সভায় গোলখালী ইউনিয়নের মো. ইব্রাহিম খলিল, চরকাজলের ফিরোজ জমাদার, চরবিশ্বাসের আল-আমিন এবং আমখোলার মো. জাফর বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “আমরা কোনো দলের নই, আমরা ব্যবসায়ী। আমাদের প্রতি ন্যায়বিচার ও ইনসাফ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই।

সভায় গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১১৭ জন খুচরা সার বিক্রেতা (ডিলার) অংশগ্রহণ করেন। এ সময় সার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, ব্যবসা পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ এবং সেগুলোর সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুচরা সার বিক্রেতাদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।#


মো: রাকিবুল হাসান 
গলাচিপা, পটুয়াখালী।