সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতকে বিশ্বকাপ জেতানো কারস্টেন এখন নামিবিয়ার পরামর্শক

ভারতকে বিশ্বকাপ জেতানো কারস্টেন এখন নামিবিয়ার পরামর্শক

ভারতকে বিশ্বকাপ জেতানো কারস্টেন এখন নামিবিয়ার পরামর্শক

নামিবিয়ার পুরুষ জাতীয় দলের পরামর্শক হলেন গ্যারি কারস্টেন। ২০১১ সালে ভারতকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো এই প্রোটিয়া কোচ নামিবিয়ার সাবেক ক্রিকেটার এবং বর্তমানে প্রধান কোচের দায়িত্ব পালন করা ক্রেইগ উইলিয়ামসের সঙ্গে কাজ করবেন। ২০২৬ এর ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির জন্য দক্ষিণ আফ্রিকার সাবেক এই তারকাকে নিয়োগ দেয়া হয়েছে।ক্রিকেট নামিবিয়ার বিবৃতিতে কারস্টেন বলেন, 'ক্রিকেট নামিবিয়ার সঙ্গে কাজ করা সত্যিই একটি সৌভাগ্যের বিষয়। তাদের উচ্চ-প্রদর্শনভিত্তিক ক্রিকেট পরিবেশ গড়ে তোলার প্রতি নিষ্ঠা ও দৃঢ় সংকল্প আমাকে মুগ্ধ করেছে। তাদের নতুন অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম প্রমাণ করে যে তারা বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। তাদের সিনিয়র পুরুষ দল ভালো করছে, এবং আমি আগামী বছরের ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির গুণগত মান বাড়াতে মুখিয়ে আছি।'

পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকভাবে উন্নতি করা নামিবিয়া গত তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের (২০২১, ২০২২ এবং ২০২৪) প্রতিটিতেই খেলার যোগ্যতা অর্জন করেছে। আসন্ন বিশ্বকাপেও তারা সম্ভাব্য দলগুলোর মধ্যে রয়েছে। পাশাপাশি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও নামিবিয়া দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে যৌথ আয়োজক হবে।