বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় ৩ হাজার ৭৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

মাগুরায় ৩ হাজার ৭৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

মাগুরায় ৩ হাজার ৭৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

মাগুরা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সকালে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার।
এ কর্মসূচির আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি উচ্চ ফলনশীল (উফশী) আমন ধানের বীজ, ৫ কেজি এমওপি (MOP) সার এবং ৫ কেজি ডিএপি (DAP) সার বিনামূল্যে প্রদান করা হয়। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং আমন মৌসুমে উৎপাদন বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।


অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে কৃষকদের মাঝে উফশী আমন ধানের বীজ ও সার, সবজি বীজ ও সার, লেবুর চারা, বিভিন্ন গাছের চারা, জৈব সার, শীতকালীন পেঁয়াজের বীজ (কন্দ) এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিনসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হবে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে। তিনি কৃষকদের সঠিকভাবে এসব উপকরণ ব্যবহার করে অধিক ফলন নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। 

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: