পুষ্পা’ দিয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা আল্লু অর্জুন। এবার আরও বড় পরিসরে নতুন সিনেমা নিয়ে আসছেন তিনি। ‘রাকা’ নামের ছবিটির নির্মাণে রয়েছেন ‘জওয়ান’ খ্যাত অ্যাটলি কুমার। বেশ আগে থেকেই শোনা যাচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনের সেরা টেকনিশিয়ানদের নিয়ে ছবিটির কাজ চলছে।
এবার খবর এলো, দুই পর্বে নির্মিত হবে ‘রাকা’। আর দুটি পর্ব মিলিয়ে ছবিটির বাজেট ১ হাজার কোটি রুপিরও বেশি। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২৮৭ কোটি রুপির মতো। নিঃসন্দেহে এটি হতে যাচ্ছে ভারত তথা উপমহাদেশের অন্যতম ব্যয়বহুল ছবি।
রাকা’র ঘনিষ্ঠ সূত্র ইন্ডিয়া টুডে’কে জানিয়েছে, ছবিতে দুটি ভিন্ন সময় ও প্রেক্ষাপট উঠে আসবে। একটি বৈদিক যুগের, অন্যটি বর্তমানের। দুটো প্রেক্ষাপটের মেলবন্ধনে অবিস্মরণীয় অভিজ্ঞতা পেতে যাচ্ছে দর্শক।